Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৬:৫২
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ১ হাজার ৯ জন নতুন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা বেড়ে ৮৯ হাজার ৮০৪ জনে পৌঁছেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষার মাধ্যমে ১৩৯ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৩৩ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭০ হাজার ৫০৩ জন।

মৃত্যুর হিসাব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

তবে ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৫৭৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা ৯৩।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD