হাম উপসর্গ নিয়ে এক দিনে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে।
বিজ্ঞাপন
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৪১ জনের, আর হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৪ শিশুর শরীরে। ফলে গত প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৬২ জনে।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যেসব শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন ঢাকার, একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২১১ শিশুর, আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ শিশু।
বিজ্ঞাপন
এদিকে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪১ শিশু।








