হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯ হাজার ২৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন








