Logo

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, একদিনে আরও ৫ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ১৭:২৩
ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, একদিনে আরও ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৪৪ জন।

এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসেই দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে।

বিজ্ঞাপন

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯৩ জন। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগভিত্তিক পরিসংখ্যান নিচে দেওয়া হলো—

ঢাকা বিভাগ: ৯৪২ জন, রাজশাহী বিভাগ: ২৪৬ জন, চট্টগ্রাম বিভাগ: ২৪০ জন, বরিশাল বিভাগ: ২৩২ জন, ময়মনসিংহ বিভাগ: ১২১ জন, রংপুর বিভাগ: ১১৩ জন, সিলেট বিভাগ: ৪১ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। বিশেষ করে অক্টোবর মাসে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD