ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত ‘শেষের খুব কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানে মার্কিন বাহিনীর সামরিক কার্যক্রম এখনো পুরোপুরি শেষ হয়নি।
বিজ্ঞাপন
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা অনুযায়ী যুদ্ধটি শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। তিনি উল্লেখ করেন, “আমার মনে হচ্ছে ইরান যুদ্ধ শেষের দিকে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি সমাপ্তির খুব কাছাকাছি পৌঁছেছে।”
“ আমি আরও বলব, যদি এখনই আমি ইরান থেকে সবকিছু গুটিয়ে নেই— তাহলে দেশ পুনর্গঠন করতে তাদের ২০ বছর লাগবে…এবং আমরা এখনও (অভিজান) শেষ করিনি। আমরা দেখব কী হয়। আমার মনে হয় তারা খুব তীব্রভাবে একটি চুক্তিতে আসতে চাইছে।”
বিজ্ঞাপন
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন যুদ্ধের পর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।
এই যুদ্ধবিরতেকে স্থায়ী যুদ্ধাবসানের দিকে নিয়ে যেতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
তবে দীর্ঘ প্রায় ২২ ঘণ্টা বৈঠক চললেও কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়। এরপরও কূটনৈতিক তৎপরতা থেমে নেই। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই ইসলামাবাদে আবারও দ্বিতীয় দফা বৈঠকে বসতে পারেন দুই দেশের প্রতিনিধিরা।
সূত্র : টাইমস অব ইসরায়েল








