Logo

ট্রাম্পের চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় এলপিজি চুক্তি করল ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৫, ১৪:১৫
ট্রাম্পের চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় এলপিজি চুক্তি করল ভারত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের নতুন জ্বালানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতের মোট এলপিজি আমদানির প্রায় ১০ শতাংশ সরবরাহ করবে।

বিজ্ঞাপন

ভারতের উদ্দেশ্য দেশটির জ্বালানির উৎস আরও বৈচিত্র্যময় করা। তবে বাস্তবে এই চুক্তি আসে রাশিয়ার তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মাঝে।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হার্দীপ সিং পুরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে ২২ লাখ টন এলপিজি আমদানির জন্য এক বছরের চুক্তি হয়েছে। এটি ভারতের বাজারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম এলপিজি চুক্তি।

বিজ্ঞাপন

এর আগে, মার্কিন শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে আগস্টে দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল হয়ে গিয়েছিল। যদিও কৃষিপণ্য বাণিজ্য ও রুশ তেল নিয়ে মতপার্থক্য থাকলেও ভারত ও যুক্তরাষ্ট্র এখনও আলোচনায় রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, যা চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬০–৮০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD