Logo

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬, ১৩:১৬
৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার
ছবি: সংগৃহীত

দেশটির পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় আক্রমণাত্মক প্রজাতির ময়না পাখির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে কাতার। ২০২২ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার ময়না পাখি আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

কাতারের পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত পরিচালিত অভিযানে দেশের ৪৫টি নির্ধারিত এলাকায় মোট ৭৩১টি বিশেষ খাঁচা বসিয়ে এসব পাখি ধরা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও নতুন এলাকায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সালেহ আল-ইয়াফায়ি জানান, ময়না পাখির সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কাতারের প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তিনি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বলেন, কোথাও ময়না পাখির দল চোখে পড়লে দ্রুত নির্ধারিত হটলাইনে তথ্য জানাতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া তিনি গাছপালা নিয়মিত ছাঁটাই করা এবং ভবনের দেয়াল ও ছাদে থাকা ফাঁকফোকর বন্ধ রাখার পরামর্শ দেন, যাতে এসব পাখি সহজে বাসা বাঁধতে না পারে।

পরিবেশবিদদের মতে, ময়না পাখি স্থানীয় পাখির প্রজাতির জন্য হুমকি সৃষ্টি করছে, পাশাপাশি কৃষিজ ফসল ও জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। এসব পাখির মাধ্যমে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় কাতারের পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হওয়ার ঝুঁকি বাড়ছে।

বিজ্ঞাপন

সূত্র: গালফ টাইমস

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD