মোজতবা গ্রহণযোগ্য নয়, নতুন নেতা নির্বাচনে আমাকে যুক্ত করতে হবে: ট্রাম্প

ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সরাসরি যুক্ত করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, বর্তমান পরিস্থিতিতে খামেনির ছেলে মোজতবা ইরানের নেতৃত্বের জন্য গ্রহণযোগ্য নন।
বিজ্ঞাপন
গত শনিবার যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে দাবি করা হয়েছে। হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে চালানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর পরপরই দেশটির নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন: নতুন করে আরও এক দেশে হামলা চালাল ইরান
সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল কয়েকদিন আগে জানিয়েছিল, খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইরান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “খামেনির ছেলে মোজতবা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা চাই ইরানের নেতৃত্বে এমন একজন আসুক, যিনি দেশটিতে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারবেন।”
৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকেই অনেকেই সম্ভাব্য পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দেখছেন। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়। যদিও তিনি কখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় কোনো পদে দায়িত্ব পালন করেননি।
এদিকে ট্রাম্প ভেনেজুয়েলার উদাহরণ টেনে বলেন, দেশটিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। তার দাবি, গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেকে অপহরণ করার পর দেশটির নেতৃত্বে আসেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইরানে টানা ১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট বন্ধ
ট্রাম্প আরও বলেন, মাদুরোকে সরিয়ে দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে প্রায় ৮০ মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ভেনেজুয়েলা সফর করেছেন এবং দেশটির খনি আইনেও পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
সূত্র: এক্সিওস








