মার্কিন স্থলবাহিনীর জন্যই অপেক্ষা করছে ইরান : আরাঘচি

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। তবে এ নিয়ে উদ্বেগ নয়, বরং মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছে তেহরান—এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, মার্কি
তার ভাষ্য, “না, আমরা উদ্বিগ্ন নই; বরং তাদের জন্য অপেক্ষা করছি। আমরা বিশ্বাস করি, তাদের মোকাবিলা করতে পারব এবং সেটি তাদের জন্য বড় ধরনের বিপর্যয় হয়ে দাঁড়াবে।”
বিজ্ঞাপন
আরাঘচি আরও জানান, যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এমনকি ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা ১২ দিন যুদ্ধ চলাকালেও ইরান থেকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
তিনি বলেন, “জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সময়ই আমরা বুঝতে পারছিলাম যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিইনি। গত বছরের জুনে ১২ দিনের সংঘাতেও একই অবস্থা ছিল। সে সময় যুদ্ধবিরতির প্রস্তাব এসেছিল ইসরায়েলের পক্ষ থেকে, যারা এই সংঘাতের সূত্রপাত করেছিল।”
বিজ্ঞাপন
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।
বর্তমানে ইরানে টানা ছয় দিন ধরে সংঘাত চলছে। এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের প্রাণহানি এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
সূত্র: এনবিসি।








