এক মাসে মধ্যপ্রাচ্যের ৭ দেশে ৫৪৭১ বার হামলা করেছে ইরান

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের এক মাস পূর্ণ হয়েছে ২৮ মার্চ। এই সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের সাতটি দেশে মোট ৫ হাজার ৪৭১ বার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
বিজ্ঞাপন
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন ও জর্ডান—এই দেশগুলোতে মূলত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে একাধিক ক্ষেত্রে সরকারি অবকাঠামো, অর্থনৈতিক স্থাপনা ও জ্বালানি খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই সাত দেশের মধ্যে জর্ডান ছাড়া বাকি ছয়টি দেশ গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য। সংশ্লিষ্ট একাধিক সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে একটি বিমানঘাঁটি ও একটি নৌঘাঁটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে এক মাসে ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৯১৪টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
বিজ্ঞাপন
হামলার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত। সেখানে তিনটি মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৩০৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬১৬টি ড্রোন ছোড়া হয়েছে।
তৃতীয় স্থানে থাকা কাতারে ইরান ছুড়েছে ২০৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯৩টি ড্রোন। বাহরাইনে হামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪টি ক্ষেপণাস্ত্র ও ৩৯১টি ড্রোন।
আরও পড়ুন: ইরানের হামলায় কুয়েতে ভারতীয় শ্রমিক নিহত
বিজ্ঞাপন
অন্যদিকে সৌদি আরবে মার্কিন সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ৫২টি ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬টি ড্রোন হামলা চালানো হয়েছে।
এছাড়া একই সময়ে জর্ডানে ২৬২টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং ওমানে ১৯টি ড্রোন হামলার তথ্য পাওয়া গেছে।








