ইরানের হামলায় কুয়েতে ভারতীয় শ্রমিক নিহত

ইরানের হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রে একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। হামলার সময় কেন্দ্রের পরিষেবা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় এই হামলাকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা জওহর হায়াত জানিয়েছেন, জরুরি পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য কারিগরি ও জরুরি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সুরক্ষিত করার কাজ চালাচ্ছে।
হামলার পরও বিদ্যুৎ ও পানি সরবরাহ নেটওয়ার্কে পরিচালনাগত কার্যকারিতা অক্ষুণ্ণ রয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের যাচাই করা তথ্যের ওপর নির্ভর করতে এবং গুজব ছড়ানো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
হায়াত আরও বলেন, কুয়েতের বিদ্যুৎ ও পানি ব্যবস্থার স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং পরিষেবার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কারিগরি দলগুলো ২৪ ঘণ্টা কাজ করছে।
সূত্র: রয়টার্স।








