এবার খ্রিস্টান নেতাদের পাম সানডে প্রার্থনা নিষিদ্ধ করেছে ইসরায়েল

জেরুজালেমে ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় নেতাদের পাম সানডে প্রার্থনায় অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে বলে ইসরায়েলি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইসরায়েলি পুলিশ চার্চ অব দি হোলি স্কালপচারে প্রবেশে বাধা দেয়ার ঘটনা বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ক অব জেরুজালেম জানিয়েছে, কার্ডিনাল পিয়েরবাতিস্তা পিজ্জাবাল্লা ও রেভারেন্ড ফ্রান্সেস্কো ইয়েলপো প্রার্থনায় অংশ নেওয়ার সময় চার্চের ভিতরে প্রবেশের অনুমতি পাননি। এই ঘটনার মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বীর অনুভূতিতে আঘাত এসেছে বলে বিবৃতি দেওয়া হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তার কারণে কার্ডিনালকে গির্জায় প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ইরান বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে হামলা চালিয়েছে।
বিজ্ঞাপন
পশ্চিমা দেশগুলোও এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, এটি একটি ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ এবং পরিস্থিতির যৌক্তিকতা বোঝা কঠিন।
গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ডিনাল পিজাবাল্লা এবং রেভারেন্ড ইয়েলপোকে সেই গির্জার বাইরে থামানো হয়েছে, যা যিশু খ্রীষ্টের ক্রুশবিদ্ধ হওয়ার স্থান হিসেবে পরিচিত। তারা পবিত্র সপ্তাহের সূচনা উপলক্ষে গণপ্রার্থনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলেন।
বিজ্ঞাপন
কার্ডিনালের কার্যালয় জানিয়েছে, এই ধরনের ঘটনা শতাব্দীর মধ্যে প্রথম এবং তাদের পবিত্র স্থান থেকে ফিরে আসতে বাধ্য করা হয়েছে, যেখানে বিশ্বাস করা হয় যিশু সমাহিত এবং পুনরুত্থিত হয়েছেন।








