লেবাননে জাতিসংঘ ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল।
বিজ্ঞাপন
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় অবস্থিত শান্তিরক্ষীদের ঘাঁটিতে গোলাবর্ষণ করা হয়। এতে সেখানে অবস্থানরত ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় একটি বেসরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হামলায় হতাহতের আশঙ্কা রয়েছে। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।
বিজ্ঞাপন
এদিকে একই দিনে দক্ষিণ লেবাননের শাকরা শহরেও ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।








