Logo

ট্রাম্পের সন্দেহের জবাবে মস্কো থেকে বার্তা দিলেন মোজতবা খামেনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ, ২০২৬, ১১:০৫
ট্রাম্পের সন্দেহের জবাবে মস্কো থেকে বার্তা দিলেন মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংশয় প্রকাশের পর মস্কো থেকে বার্তা দিয়েছেন তিনি। লিখিত ওই বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইরাকের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোজতবা।

বিজ্ঞাপন

ইরাকের শিয়াপন্থি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী সিস্তানির বরাত দিয়ে এক প্রতিবেদনে জানানো হয়, ইরানে চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইরাকি জনগণ ও ধর্মীয় নেতৃত্ব যে অবস্থান নিয়েছে, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

জানা গেছে, বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাকের বৈঠকের পরই এই বার্তা পাঠানো হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক বক্তব্যে ইরানের নেতৃত্বের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, সামরিক পদক্ষেপে ইরানের শীর্ষ নেতৃত্ব ও প্রতিরক্ষা কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং সর্বোচ্চ নেতার অবস্থা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

এই মন্তব্যের দুদিনের মধ্যেই মোজতবা খামেনির পক্ষ থেকে বার্তা এলো।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতেই হামলায় নিহত হন তার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় পরিবারের আরও কয়েকজন সদস্যও নিহত হন এবং মোজতবা খামেনি আহত হন।

বিজ্ঞাপন

আহত অবস্থাতেই তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি গুরুতর আহত হলেও ইরানি সূত্রগুলো জানায়, তার আঘাত প্রাণঘাতী নয়।

পরবর্তীতে রাশিয়ার আমন্ত্রণে মার্চের মাঝামাঝি তিনি মস্কোতে যান এবং বর্তমানে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD