Logo

‘ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা’, প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ, ২০২৬, ১৭:২০
‘ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা’, প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে এবং সে ধরনের পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ প্রস্তুতি নিচ্ছে—এমন দাবি করেছেন জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের (পিভিএ) স্থায়ী প্রতিনিধি মোহামাদ সাফা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পদত্যাগপত্রে তিনি জানান, প্রায় ১২ বছরের কূটনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলার ঝুঁকি নিয়ে বিশ্ব যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।

তার ভাষ্য, তেহরান একটি ঘনবসতিপূর্ণ নগরী, যেখানে বিপুল সংখ্যক মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে। এই তথ্য প্রকাশ করতেই তিনি নিজের কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন বলেও দাবি করেন। সম্ভাব্য ‘নিউক্লিয়ার উইন্টার’ বা ভয়াবহ পরিণতি ঠেকাতে তিনি দায়িত্ব স্থগিত করেছেন বলে জানান।

বিজ্ঞাপন

মোহামাদ সাফা অভিযোগ করেন, জাতিসংঘের শীর্ষ পর্যায়ে প্রভাবশালী একটি গোষ্ঠীর স্বার্থে ভিন্নমত দমন করা হচ্ছে। তার মতে, গাজা, লেবানন ও ইরান পরিস্থিতি নিয়ে অনেক বিষয় আন্তর্জাতিক আইনের আলোকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না।

তিনি আরও দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের পর ভিন্নমত প্রকাশের কারণে তিনি ও তার পরিবার হুমকির মুখে পড়েছেন। একইসঙ্গে ইরানকে ঘিরে ‘ভুয়া পারমাণবিক হুমকি’ প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণকে এ বিষয়ে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সাফা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে পিভিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি এবং ২০১৬ সাল থেকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত প্রতিনিধি ছিলেন।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালখিও এক সাক্ষাৎকারে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কার কথা তুলে ধরেছেন। তার মতে, এমন পরিস্থিতি সৃষ্টি হলে এর প্রভাব শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই নয়, বরং বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD