ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানে চলমান সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি বাতিল করেছে স্পেন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলস।
বিজ্ঞাপন
এর আগে যৌথ সামরিক ঘাঁটিতে মার্কিন প্রবেশাধিকার সীমিত করেছিল মাদ্রিদ। সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে সেই বিধিনিষেধ আরও কঠোর করা হলো।
মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান সংশ্লিষ্ট সামরিক কর্মকাণ্ডে স্পেনের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
বিজ্ঞাপন
এই পদক্ষেপের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।
স্পেনের অর্থনীতিমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত কোনো যুদ্ধে সমর্থন না দেওয়ার নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে কঠোর সমালোচনামূলক অবস্থানে রয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের এই অবস্থানের জেরে বাণিজ্যিক প্রতিক্রিয়ার হুমকি দিয়েছেন।
সূত্র: আল জাজিরা








