Logo

দুর্নীতির মামলায় আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের সম্পদ বাজেয়াপ্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৬, ১৭:৪৮
দুর্নীতির মামলায় আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের সম্পদ বাজেয়াপ্ত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফের্নান্দেজ দে কির্চনারের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ বহাল রেখেছে দেশটির আপিল আদালত। গতকাল দেওয়া এক রায়ে নিম্ন আদালতের সিদ্ধান্তই বহাল রাখেন বিচারকরা—এ তথ্য জানিয়েছে আর্জেন্টাইন দৈনিক লা নাকিওন।

বিজ্ঞাপন

ক্রিস্টিনা কির্চনার ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালে আলবের্তো ফের্নান্দেজের নেতৃত্বাধীন সরকারের অধীনে ভাইস প্রেসিডেন্ট হন এবং ২০২৩ সাল পর্যন্ত ওই পদে ছিলেন।

ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে, যা মূলত তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত বলে তদন্তে উঠে আসে। এসব অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে নিম্ন আদালতে অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে পদত্যাগ করতে হয়। ২০২২ সালে দেওয়া এক গুরুত্বপূর্ণ রায়ে আদালত তাকে ৬ বছরের কারাদণ্ড দেয় এবং একই সঙ্গে তার সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।

এই রায়ের বিরুদ্ধে আপিল করেন কির্চনারের আইনজীবীরা। তারা নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিলের আবেদন জানালেও আপিল আদালত তা খারিজ করে দিয়েছে। ফলে তার কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত—দুই দণ্ডই বহাল থাকল।

বিজ্ঞাপন

এই রায়ের মাধ্যমে আর্জেন্টিনার রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই মামলার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নতুন মোড় নিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD