ঘরে ১০টির বদলে দুটি বাতি জ্বালানোর অনুরাধ ইরানের প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের অবরোধের প্রভাবে সম্ভাব্য সংকট এড়াতে সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) এক সরকারি টেলিভিশন ভাষণে তিনি বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ সরবরাহে বড় কোনো সমস্যা নেই। তবে অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “এটি একটি সাধারণ অনুরোধ, বিদ্যুৎ ব্যবহার কমান এবং সাশ্রয়ী হোন। আপাতত বড় ধরনের ত্যাগের প্রয়োজন নেই, তবে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ জরুরি।”
বিজ্ঞাপন
হালকা উদাহরণ টেনে তিনি বলেন, ঘরে ১০টি বাতির বদলে যদি ২টি বাতি জ্বালানো হয়, এতে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়।
বার্তাসংস্থা এএফপি জানায়, সম্প্রতি রাজধানী তেহরানে লোডশেডিং হয়নি।
প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে চায় এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় অস্থিরতা তৈরি করতে চায়।
বিজ্ঞাপন
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান শর্ত অনুযায়ী চুক্তি না করলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হতে পারে।
যুদ্ধ শুরুর আগে ইরানে নিয়মিত লোডশেডিং হতো, বিশেষ করে শীত ও গ্রীষ্মকালে এর প্রভাব বেশি দেখা যেত।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় প্রাকৃতিক গ্যাস থেকে। এছাড়া পুরোনো কিছু বিদ্যুৎকেন্দ্রে মাজউত নামের জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
সূত্র: এএফপি








