Logo

মোজতবা খামেনির বার্তা পেয়েছেন ভ্লাদিমির পুতিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৬, ১৫:২৪
মোজতবা খামেনির বার্তা পেয়েছেন ভ্লাদিমির পুতিন
ছবি: সংগৃহীত

ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি কয়েক দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি–এর একটি বার্তা পেয়েছেন। বিষয়টি তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

গত সোমবার স্থানীয় সময় ভোরে সেন্ট পিটার্সবার্গে পৌঁছান সৈয়দ আব্বাস আরাগচি। পরে সন্ধ্যায় পুতিনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পুতিন বলেন, “আমি কয়েক দিন আগে সর্বোচ্চ নেতার বার্তা পেয়েছি। অনুগ্রহ করে আমার শুভেচ্ছা এবং তার সুস্বাস্থ্য কামনার কথা তার কাছে পৌঁছে দেবেন।”

বিজ্ঞাপন

তিনি বার্তার বিস্তারিত প্রকাশ না করলেও ইরানের অবস্থান ও প্রতিরোধের প্রশংসা করেন। পুতিন বলেন, ইরানের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করছে।

এছাড়া তিনি আরও বলেন, সংঘাত দ্রুত শেষ করে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থে কাজ করবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এরপর ৮ মার্চ মোজতবা খামেনি–কে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে গোপন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD