হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার আছে: রুশ দূত

ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার রাখে। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে তাদের ‘ভণ্ড’ ও ‘দস্যুতার সঙ্গে সম্পৃক্ত’ বলে অভিযোগ করেন।
বিজ্ঞাপন
জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের ওপর সব দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যেন দেশটি নিজে থেকেই সংঘাত উসকে দিয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে কোনো উপকূলীয় দেশ হামলার শিকার হলে নিজেদের নিরাপত্তার স্বার্থে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ করতে পারে।
পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, তারা রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হামলাকে সমর্থন করছে। নেবেনজিয়ার ভাষ্য অনুযায়ী, আধুনিক সময়ে দস্যুতার ধরন বদলেছে—পশ্চিমারা সরাসরি নয়, বরং বিভিন্ন চাপ ও প্রভাবের মাধ্যমে বেআইনি কার্যক্রম চালায়।
বিজ্ঞাপন
অন্যদিকে, ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পেয়েছেন। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।
পুতিন ওই বৈঠকে ইরানের জনগণের লড়াইয়ের প্রশংসা করেন এবং খামেনির সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। তবে বার্তার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








