চোরাই শস্য নিয়ে ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি জেলেনস্কির

ইউক্রেনের চুরি হওয়া শস্য ইসরায়েলের বন্দরে খালাস করা হচ্ছে—এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, বিষয়টি জানা সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ এসব চালান গ্রহণ করছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে নেওয়া শস্যবাহী আরেকটি জাহাজ ইসরায়েলের বন্দরে পৌঁছেছে এবং সেটি খালাসের প্রস্তুতি চলছে। তিনি বলেন, এ ধরনের বাণিজ্য কোনোভাবেই বৈধ নয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ইউক্রেন ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে একই অভিযোগ তুলে ধরে। কিয়েভের দাবি, রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে শস্য সংগ্রহ করে তা বিদেশে পাঠাচ্ছে, যার একটি অংশ ইসরায়েলে পৌঁছাচ্ছে।
বিজ্ঞাপন
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘প্যানরোমিটিস’ নামের একটি জাহাজ হাইফা বন্দরে নোঙর করেছে, যেখানে ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে আনা শস্য রয়েছে বলে অভিযোগ। চলতি বছরে এমন একাধিক চালান গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এসব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ইউক্রেন এখনো পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি এবং তারা গণমাধ্যমের মাধ্যমে কূটনৈতিক চাপ তৈরি করছে।
বিজ্ঞাপন
জেলেনস্কি অবশ্য জানিয়েছেন, কূটনৈতিকভাবে বিষয়টি আগে উত্থাপন করা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। বরং নতুন করে একই ধরনের জাহাজ বন্দরে ভিড়ছে, যা উদ্বেগজনক।
সূত্র: টাইমস অব ইসরায়েল








