Logo

আবারও বাড়ল তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৬, ২০:০৮
আবারও বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা ও শান্তি উদ্যোগকে ঘিরে বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। এক দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১১১ দশমিক ২২ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২ দশমিক ৭৬ শতাংশ বেশি।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)–এর দামও বেড়েছে। মঙ্গলবার ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৯১ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৪ ডলার বা প্রায় ২ দশমিক ৬৪ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

এদিকে তেলের দাম ১১০ ডলারের ওপরে উঠে যাওয়াকে বাজারের জন্য উদ্বেগজনক সংকেত হিসেবে উল্লেখ করেছেন জ্বালানি বাজার বিশ্লেষক হোর্হে লিওন। তিনি বলেন, ব্যারেলপ্রতি এই উচ্চ দাম ইঙ্গিত দিচ্ছে যে ভূ-রাজনৈতিক উত্তেজনাই এখন বাজারকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে, যা স্থিতিশীলতার জন্য ভালো নয়।

তার মতে, শান্তি আলোচনা অনিশ্চিত থাকা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে স্পষ্ট অগ্রগতি না থাকায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এমনকি যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আংশিক কোনো সমঝোতা হয়ও, তবুও হরমুজ প্রণালির অনিশ্চয়তা থেকে যাবে, যা তেলের বাজারে অস্থিরতা বজায় রাখবে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD