চাকরি না পেয়ে কমোড ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় তরুণের!

চাকরি না পেয়ে একেবারেই অপ্রচলিত এক পথ বেছে নিয়ে আলোচনায় উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার তরুণ নিক গ্রিনাওয়াল্ট। তিনি নিজের বাসার শৌচাগারের কমোডকে বিজ্ঞাপনের জায়গা হিসেবে ভাড়া দিয়ে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছেন এবং ইতোমধ্যে লক্ষাধিক ডলার আয় করেছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
শুরুতে বিষয়টি তিনি মজার ছলেই করেছিলেন, তবে সময়ের সঙ্গে এটি একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক উদ্যোগে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে নিক লেখেন, তিনি তার শৌচাগার ব্যবহার করেই ১০ লাখ ডলার আয়ের লক্ষ্য নিয়েছেন। তার এই ব্যতিক্রমী আইডিয়া দ্রুতই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তার এই অভিনব বিজ্ঞাপন ধারণায় ইতোমধ্যে যুক্ত হয়েছে একাধিক বড় ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে পরিচিত ক্লিনিং ও হাইজিন পণ্য কোম্পানি ক্লোরক্স, পাইন-সল এবং মিরালাক্স। পাশাপাশি গ্রুমিং ব্র্যান্ড ডক্টর স্কোয়াচও তার এই কমোডভিত্তিক বিজ্ঞাপনের জায়গা কিনেছে।
বিজ্ঞাপন
এছাড়া ক্রিপ্টো পেমেন্ট প্রতিষ্ঠান মুনপে জানিয়েছে, তারা খুব অল্প খরচে তাদের বার্ষিক বিপণন বাজেটের প্রায় ০.০৫ শতাংশ ব্যয়ে এই ক্যাম্পেইন চালিয়ে প্রায় ১০ লাখ ভিউ, নতুন অ্যাপ ডাউনলোড এবং এক হাজারের বেশি নতুন অনুসারী অর্জন করেছে।
নিকের ভিডিওগুলোর জনপ্রিয়তাও ব্যাপক। জানা গেছে, তার একটি ভিডিও চার কোটি এবং আরেকটি এক কোটিরও বেশি বার দেখা হয়েছে। ফলে বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে শেষ দফায় চলছে ভোটগ্রহণ
বিজ্ঞাপন
অনেকে তার সৃজনশীলতা ও সাহসী চিন্তাধারার প্রশংসা করছেন, আবার কেউ কেউ এটিকে আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের এক অপ্রচলিত কিন্তু কার্যকর উদাহরণ হিসেবে দেখছেন।
বিশেষজ্ঞদের মতে, প্রচলিত ধারণার বাইরে গিয়ে এমন আউট-অফ-বক্স বিজ্ঞাপন কৌশল ভবিষ্যতের ডিজিটাল মার্কেটিংয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।








