এশিয়ার মিত্রদের সামরিক সরঞ্জাম সহায়তা দিতে আগ্রহী ইরান

এশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সদস্যদের কাছে আত্মরক্ষামূলক সামরিক সরঞ্জাম সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী রেজা তালেই-নিক এক সম্মেলনে এ কথা জানান।
বিজ্ঞাপন
মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানীতে অনুষ্ঠিত এসসিওভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, জোটভুক্ত দেশগুলোর সঙ্গে সামরিক অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত রয়েছে তেহরান। তার দাবি, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতাও তারা ভাগ করতে চায়।
ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। ওই সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয় এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনাও টার্গেট করা হয় বলে দাবি করা হয়েছে। পাশাপাশি একাধিক ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানায় তেহরান।
বিজ্ঞাপন
এ সময়ের মধ্যেই রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী। আলোচনায় দুই দেশই ইরানের পাশে থাকার আশ্বাস দেয়।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে শেষ দফায় চলছে ভোটগ্রহণ
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সংঘাত তীব্র আকার ধারণ করে এবং প্রায় ৪০ দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলে। পরে পাকিস্তান-এর মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। যদিও যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমা ছিল ২২ এপ্রিল পর্যন্ত, পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল চলবে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








