বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ

বিশ্বজুড়ে প্রাণঘাতী হেপাটাইটিস বি সংক্রমণের হার ২০২৫ সালে ৩২ শতাংশ কমেছে। একই সময়ে হেপাটাইটিস সি-জনিত মৃত্যুর হারও কমেছে ১২ শতাংশ। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিজ্ঞাপন
মঙ্গলবার প্রকাশিত ‘গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট’-এ বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি ও সি-তে আক্রান্ত হয়েছিল প্রায় ১৮ লাখ মানুষ এবং মৃত্যু হয়েছিল ১৩ লাখ ৪০ হাজার জনের।
প্রতিবেদন অনুযায়ী, এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে হেপাটাইটিস সংক্রমণের হারও কমেছে। বর্তমানে এই হার ০.৬ শতাংশে নেমে এসেছে। ২০৩০ সালের মধ্যে তা ০.১ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ডব্লিউএইচও বলছে, হেপাটাইটিস বি-তে সংক্রমণ ৩২ শতাংশ এবং হেপাটাইটিস সি-তে মৃত্যুহার ১২ শতাংশ কমে যাওয়া উল্লেখযোগ্য অগ্রগতি। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক উদ্যোগ অব্যাহত থাকলে হেপাটাইটিস নির্মূল করা সম্ভব।
তবে তিনি সতর্ক করে জানান, অনেক দেশ এখনো এ বিষয়ে ধীরগতিতে কাজ করছে, ফলে লক্ষ্য অর্জনে গতি বাড়ানো জরুরি।
বিজ্ঞাপন
এদিকে সংক্রমণ ও মৃত্যুহার কমলেও দীর্ঘমেয়াদি হেপাটাইটিসে আক্রান্তদের চিকিৎসা প্রাপ্তি এখনো সীমিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে প্রায় ২৮ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি বা সি-তে ভুগছিলেন, যার মধ্যে মাত্র ৫ শতাংশ প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি








