Logo

চলন্ত অ্যাম্বুল্যান্সে দুই তরুণের সঙ্গে আপত্তিকর অবস্থায় তরুণী!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৬, ১৫:৪৮
চলন্ত অ্যাম্বুল্যান্সে দুই তরুণের সঙ্গে আপত্তিকর অবস্থায় তরুণী!
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে একটি চলন্ত অ্যাম্বুল্যান্সের ভেতরে এক তরুণী ও দুই তরুণকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে ঘটনাটির সত্যতা এখনো সঠিক যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মধ্যপ্রদেশের ছতরপুর এলাকায় ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক বাইক আরোহী অ্যাম্বুল্যান্সটির ভেতরে সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে জানালা দিয়ে উঁকি দেন। এরপর বিষয়টি নিশ্চিত হওয়ার দাবি করে তিনি অ্যাম্বুল্যান্সটির পিছু নেন এবং অন্য একটি গাড়ির চালকের সহায়তা চান।

প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর ওই গাড়ির সহায়তায় অ্যাম্বুল্যান্সটি থামানো হয়। পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় জমায়। ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুল্যান্সের চালক, এক তরুণ এবং এক তরুণীকে গাড়ি থেকে নামানো হয়।

বিজ্ঞাপন

এ সময় চালক দাবি করেন, ওই তরুণী তাদের বোন, তবে দ্রুতগতিতে অ্যাম্বুল্যান্স চালানোর কারণ সম্পর্কে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তরুণীও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে ভিডিওতে দেখা গেছে।

ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এবং ইতিমধ্যেই এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বিষয়টিকে হাস্যরসের সঙ্গে নিয়েছেন, আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

বিশেষ করে জরুরি চিকিৎসা সেবার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত অ্যাম্বুল্যান্সে এমন ঘটনার অভিযোগ ওঠায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়ে অ্যাম্বুল্যান্স সেবায় পর্যাপ্ত নজরদারি ও নিয়মকানুন রয়েছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন অনেকে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD