জেমস বন্ড রূপে ডোনাল্ড ট্রাম্প, বললেন ভদ্র সাজার দিন শেষ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
বিজ্ঞাপন
বুধবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে অনেকটা জেমস বন্ডের মতো রূপে দেখা যায়। ছবির পেছনে বিস্ফোরণের দৃশ্যও রয়েছে। ছবির ওপর বড় অক্ষরে লেখা ছিল—“নো মোর মি. নাইস গাই!” অর্থাৎ, ভদ্র সাজার দিন শেষ।
পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান পারমাণবিক অস্ত্রবিরোধী চুক্তির পথে অগ্রসর হতে ব্যর্থ হচ্ছে। তিনি তেহরানকে সতর্ক করে বলেন, তাদের দ্রুত ‘বুদ্ধিমান সিদ্ধান্ত’ নিতে হবে।
বিজ্ঞাপন
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই বার্তা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বক্তব্যে দ্বৈত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। কখনো তিনি কূটনৈতিক সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনায় অগ্রগতি না হলে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দিচ্ছেন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ
বিজ্ঞাপন
তার এই পোস্ট প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: ট্রুথ সোশ্যাল, গালফ নিউজ








