Logo

যুদ্ধে ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড, গ্রেপ্তার ৪ হাজারের বেশি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৬, ১৭:২১
যুদ্ধে ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড, গ্রেপ্তার ৪ হাজারের বেশি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সময়ে দেশটিতে চার হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়।

বিজ্ঞাপন

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত শুরু হওয়ার পর অন্তত ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে জানুয়ারিতে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল।

এ ছাড়া আরও ১০ জনকে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং ২ জনকে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

একই বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করার অভিযোগে একই সময়ে ৪ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের এই সংস্থা আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের অনেকেই গুম, নির্যাতন এবং অমানবিক আচরণের শিকার হয়েছেন। তাদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় ও মৃত্যুভীতি দেখানোর মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সংস্থাটির প্রধান ভলকার তুর্ক বলেন, যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি ইরানে নাগরিকদের অধিকার গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে, যা উদ্বেগজনক।

বিজ্ঞাপন

তিনি ইরান সরকারকে অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করা, এ শাস্তি স্থগিত রাখা, সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD