Logo

আসামে এনডিএর জয়ের সম্ভাবনা, এগিয়ে বিজেপি জোট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৬, ১৯:৩৯
আসামে এনডিএর জয়ের সম্ভাবনা, এগিয়ে বিজেপি জোট
ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে আবারও সরকার গঠনের পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বুথফেরত জরিপে এমনই আভাস পাওয়া গেছে।

বিজ্ঞাপন

গত ৯ এপ্রিল রাজ্যের ১২৬টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত একাধিক এক্সিট পোলের ফলাফলে দেখা যাচ্ছে, এনডিএ জোট পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে।

এক্সিস মাই ইন্ডিয়ার জরিপ অনুযায়ী, ১২৬টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৮৮ থেকে ১০০টি আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ২৪ থেকে ৩৬টির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এছাড়া অন্যান্য দল মিলিয়ে সর্বোচ্চ তিনটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই ফলাফল সত্যি হলে আবারও আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন হিমান্ত বিশ্ব শর্মা।

যদিও নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।

বিজ্ঞাপন

এদিকে একই দিনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হওয়ার পরই বিভিন্ন সংস্থা এক্সিট পোল প্রকাশ শুরু করে। এর মধ্যেই সবার আগে আসামের সম্ভাব্য ফলাফল সামনে আসে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD