মমতাকে হটিয়ে ক্ষমতায় আসছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পরই একাধিক বুথফেরত জরিপের ফল প্রকাশ হতে শুরু করেছে। বুধবার ভোট শেষ হওয়ার পরপরই পি-এমএআরকিউসহ কয়েকটি পর্যবেক্ষণ সংস্থা তাদের প্রাথমিক অনুমান জানায়।
বিজ্ঞাপন
প্রকাশিত বিভিন্ন এক্সিট পোলের ফলাফলে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়েছে। অধিকাংশ জরিপেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে এবং দলটি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে।
পি-এমএআরকিউ-এর জরিপ অনুযায়ী, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৭৫টি আসন। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য আসন ধরা হয়েছে ১১৮ থেকে ১৩৮টি। কংগ্রেসের আসন সংখ্যা ২ থেকে ৬টির মধ্যে সীমিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।
বিজ্ঞাপন
অন্যদিকে ম্যাট্টিজ্র-এর জরিপে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন। বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টি আসন এবং অন্যান্য দলগুলো ৬ থেকে ১০টি আসনে জয়ী হতে পারে।
আরেকটি সংস্থা পোল ডায়রি জানিয়েছে, বিজেপি ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে, যেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন। তাদের পূর্বাভাস অনুযায়ী, অন্যান্য দলগুলো সর্বোচ্চ একটি আসন পেতে পারে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে বিভিন্ন এক্সিট পোলের ফলাফল বিজেপির জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








