ইরানে বোমা নিষ্ক্রিয়কালে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান শহরে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বিজ্ঞাপন
আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, নিষ্ক্রিয় করার সময় বোমাটি হঠাৎ বিস্ফোরিত হয়। তবে সেটি ঠিক কী ধরনের বিস্ফোরক ছিল, তা নির্ধারণ করা যায়নি। নিহতরা ইউনিটটির অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা করলেন ট্রাম্প
যে এলাকায় বিস্ফোরণটি ঘটে, সেখানে একাধিক ক্লাস্টার বোমা ও আকাশ থেকে ফেলা মাইনের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত চলাকালে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ফেলা কিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে বলে স্থানীয় সূত্রের ধারণা।
বিজ্ঞাপন
টানা ৪০ দিনের সংঘর্ষের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ শুরু করে আইআরজিসি। জানজানের এই ঘটনাকে যুদ্ধবিরতির পর তাদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
আইআরজিসির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে তাদের বিশেষজ্ঞ দল।
বিজ্ঞাপন
সূত্র: ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ








