Logo

কারাগারে গুরুতর অসুস্থ শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ মে, ২০২৬, ১৮:১১
কারাগারে গুরুতর অসুস্থ শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি
ছবি: সংগৃহীত

ইরানের মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তার প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, শুক্রবার কারাগারে তিনি দুইবার অজ্ঞান হয়ে পড়েন এবং হৃদরোগজনিত জটিলতায় আক্রান্ত হন। কারাগারের চিকিৎসকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলে মত দিলে দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গেছে, উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর আগে মার্চের শেষ দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে তার আইনজীবীরা জানান।

বিজ্ঞাপন

৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে গত ১২ ডিসেম্বর মাশহাদ শহর থেকে গ্রেপ্তার করা হয়। পরে ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়, যার মধ্যে ছয় বছর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে।

পরিবারের দাবি, গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয়েছিল, যা তার স্বাস্থ্যের অবনতির একটি কারণ। তাদের অভিযোগ, তাকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়।

এদিকে নোবেল কমিটিও তার ওপর চলমান নির্যাতনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে। তবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের আগেও তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘদিন কারাভোগ করেছিলেন এবং ২০২৪ সালের শেষ দিকে চিকিৎসাজনিত কারণে সাময়িক মুক্তি পেয়েছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD