যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত নতুন প্রস্তাবে যা বলেছে ইরান

যুদ্ধ পরিস্থিতি প্রশমনে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওই প্রস্তাব ওয়াশিংটনে পৌঁছে দেওয়া হয়।
বিজ্ঞাপন
নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে রাখার কথা বলা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, পারমাণবিক ইস্যু ইচ্ছাকৃতভাবে পরের পর্যায়ে রাখা হয়েছে, যাতে একটি চুক্তির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। তাঁর ভাষায়, জটিল এই বিষয়টি আলোচনার শেষ ধাপে নিয়ে যাওয়ার লক্ষ্যই হলো সমঝোতার পথ সহজ করা।
বিজ্ঞাপন
প্রস্তাবে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এমন একটি নিশ্চয়তার ভিত্তিতে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর গ্যারান্টি থাকবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে নেবে।
এদিকে পৃথক মন্তব্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হোসেন নৌসাবাদী যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বখেকো’ হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, অতীতে পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে যেভাবে উপসাগরীয় অঞ্চল থেকে সরানো হয়েছে, একইভাবে যুক্তরাষ্ট্রকেও এই অঞ্চল থেকে বিতাড়িত করা হবে।
আরও পড়ুন: ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর জানালো ভারত
বিজ্ঞাপন
তিনি বলেন, আরব অঞ্চলের শান্তি ও অগ্রগতি নিশ্চিত করতে হলে বিদেশি সামরিক উপস্থিতি বন্ধ করতে হবে। তাঁর দাবি, ইরানের সামুদ্রিক সম্পদ সবসময় বিদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকেছে।
নৌসাবাদীর মতে, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা প্রতিহত করা হবে এবং অতীতের মতো ভবিষ্যতেও কোনো বিদেশি শক্তিকে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না।
সূত্র: রয়টার্স








