পশ্চিমবঙ্গ ভোটের ফলাফল কাল, এগিয়ে আছেন কে?

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষে এখন ফলাফলের অপেক্ষায় ভোটাররা। ২৯৪টি আসনে দুই ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যেখানে ছয় কোটির বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন।
বিজ্ঞাপন
গত ২৩ ও ২৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হয়। এর ফলাফল প্রকাশ করা হবে সোমবার (৪ মে)। তবে ফালটা আসনে অনিয়মের অভিযোগ ওঠায় সেখানে আগামী ২১ মে পুনরায় ভোট নেওয়া হবে। ফলে প্রথম দফায় ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হবে। ইভিএমের ভোট দ্রুত গণনা সম্ভব হওয়ায় দুপুরের মধ্যেই বেসরকারি ফল পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
দ্বিতীয় দফার ভোট শেষে প্রকাশিত বিভিন্ন বুথফেরত জরিপে ভারতীয় জনতা পার্টি-কে এগিয়ে রাখা হয়েছে। এসব জরিপে বলা হচ্ছে, দলটি এবার সরকার গঠন করতে পারে।
তবে এসব জরিপ প্রত্যাখ্যান করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, এসব ফলাফলের সঙ্গে বাস্তবতার মিল নেই এবং আগের মতোই তার দল তৃণমূল কংগ্রেস এবারও সরকার গঠন করবে।
বিজ্ঞাপন
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








