লেবানন থেকে ইসরায়েলে একাধিক রকেট নিক্ষেপ

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্তবর্তী বসতি আভিভিমে একাধিক রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (৩ মে) এ রকেট হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
এরমধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে। আর বাকিগুলো কোথায় আছড়ে পড়েছে সেটি নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
এ রকেট নিক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, “হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন এটি।”
বিজ্ঞাপন
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায়। এতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। কিন্তু দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে।
পরে ইরানের চাপের মুখে ১৬ এপ্রিল থেকে হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। কিন্তু এরপরও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অভিযোগ রয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে বেসামরিক স্থাপনা ধ্বংস এবং হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
গত কয়েকদিন ধরে তারা ইসরায়েলের সীমান্তবর্তী বসতি ও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। এর পাশাপাশি মাঝে মাঝে রকেটও ছুড়ছে তারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল








