Logo

‘নারীর ভোট পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মে, ২০২৬, ১৮:২১
‘নারীর ভোট পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস’
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে অন্তত ৬০ শতাংশ নারীর ভোট পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস—এমন দাবি করেছে ভারতের জাতীয় কংগ্রেস। একই সঙ্গে দলটি আরও দাবি করেছে, দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বুথফেরত জরিপে বিজেপির সরকার গঠনের ইঙ্গিত দেওয়া হলেও বাস্তবে ফলাফল উল্টো হতে পারে।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের অন্তত ৬০ শতাংশ নারীর ভোট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনটাই দাবি করেছে জাতীয় কংগ্ৰেস। এছাড়া জাতীয় কংগ্রেস আরও দাবি করেছে যে, দেশটির গণমাধ্যমগুলোর বুথফেরত জরিপ অনুযায়ী, বিজেপি সরকার গঠন করবে, কিন্তু আদতে এমন কিছুই হবে না বরং তার উল্টো ফল হবে।

জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা গুলাম আহমেদ মীর বলেন, রাজ্য সরকারের চালু করা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মাধ্যমে নারীদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ায় তৃণমূল কংগ্রেসের প্রতি নারীদের সমর্থন বেড়েছে। তার মতে, এই প্রকল্পের সুফল ভোটের মাঠে তৃণমূলের পক্ষেই যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের ভোটাররা অনেক ক্ষেত্রে প্রকাশ্যে তাদের সমর্থনের বিষয়টি স্পষ্ট করেন না। তার ভাষ্য অনুযায়ী, তৃণমূলকে সমর্থনের কথা বিজেপি আগেই জানতে পারলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে—এমন আশঙ্কাও ভোটারদের মধ্যে কাজ করছে।

গুলাম আহমেদ মীর বলেন, “রাজ্যের অন্তত ৬০ শতাংশ নারী ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে। এমনকি যারা বিজেপির সমর্থক হিসেবে পরিচিত, তাদের একটি অংশও শেষ পর্যন্ত তৃণমূলের দিকে ঝুঁকতে পারে।” তার দাবি, প্রতি পরিবারে নারীদের জন্য মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার রুপি পর্যন্ত আর্থিক সহায়তা পৌঁছে যাচ্ছে, যা ভোটে বড় প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে চতুর্থবারের মতো তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে, যাতে তারা চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরতে না পারে।

আগামী সোমবার (৪ মে) ভোট গণনা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে শেষ পর্যন্ত কে বসতে যাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD