Logo

স্বামী অদলবদল চেয়ে আদালতে দুই বোনের আবেদন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ১৬:০২
স্বামী অদলবদল চেয়ে আদালতে দুই বোনের আবেদন
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে এক অস্বাভাবিক পারিবারিক ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী অদলবদলের অনুমতি চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

বিজ্ঞাপন

মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে দায়ের হওয়া একটি হেবিয়াস কর্পাস মামলার সূত্র ধরে বিষয়টি সামনে আসে। দতিয়া এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও মেয়েকে ভায়রাভাই অপহরণ করেছেন। এ অভিযোগের পর আদালত সংশ্লিষ্টদের হাজির করার নির্দেশ দেয় পুলিশকে।

পরে আদালতে হাজির হলে অভিযোগের ভিন্ন চিত্র সামনে আসে। অভিযুক্ত ‘অপহৃত’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গিয়েছেন এবং তার সঙ্গেই থাকতে চান। নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নয় বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াও শুরু করেছেন বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, অপর বোনও আদালতে একই ধরনের ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান, নিজের স্বামীর সঙ্গে থাকতে চান না এবং বোনের স্বামীর সঙ্গে বসবাস করতে চান। এ অবস্থায় দুই বোনই একে অপরের স্বামী অদলবদলের আবেদন জানান।

মামলার শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণে বলেন, সংশ্লিষ্ট সবাই প্রাপ্তবয়স্ক হওয়ায় এটি অপহরণের ঘটনা নয়, বরং পারিবারিক বিরোধ। ফলে তারা চাইলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারেন।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস আবেদনটি খারিজ করে দেয় আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD