Logo

ওপেক ছাড়ায় আরব আমিরাতকে কড়া নিন্দা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ১৬:৪৩
ওপেক ছাড়ায়  আরব আমিরাতকে কড়া নিন্দা ইরানের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাত সরে যাওয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সদস্য দেশগুলোর প্রতি নেতিবাচক বা প্রতিশোধমূলক অবস্থান নিয়ে ওপেক ত্যাগ করা কোনোভাবেই গঠনমূলক পদক্ষেপ নয়।

তিনি আরও জানান, ইরান ওপেকের প্রতি তার অঙ্গীকার বজায় রাখবে। একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময় আমিরাতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান নির্বাহী সুলতান আল-জাবের বলেন, ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত কোনো দেশের বিরুদ্ধে নয়; বরং এটি জাতীয় স্বার্থের ভিত্তিতে নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, আমিরাতের এই সিদ্ধান্ত জোটটির ভবিষ্যৎ ঐক্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এতে অন্য দেশগুলোকেও একই পথে হাঁটার প্রবণতা তৈরি হতে পারে, যা সৌদি আরবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

এদিকে, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এতে ওপেকের তেলমূল্য নির্ধারণের সক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির অ্যাডজাংক্ট সিনিয়র ফেলো র‍্যাচেল জিয়েম্বা মন্তব্য করেছেন, সময়ের দিক থেকে সিদ্ধান্তটি কিছুটা আকস্মিক মনে হলেও এর পেছনের প্রেক্ষাপট দীর্ঘদিন ধরেই তৈরি হচ্ছিল।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD