Logo

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ‘খেলা শেষ’ লিখে বার্তা বিজেপির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ১৫:৪৮
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : ‘খেলা শেষ’ লিখে বার্তা বিজেপির
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৩টি আসনের মধ্যে প্রায় ১৯২টিতে এগিয়ে আছে দলটি। বিপরীতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪টি আসনে। দুই দলের মধ্যে আসন ব্যবধান প্রায় শতাধিক।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ লেখা বার্তা দিয়েছে বিজেপি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে “খেলা হবে” স্লোগান জনপ্রিয় হয়ে ওঠে। পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই স্লোগান ব্যবহার করেন। ধারণা করা হচ্ছে, সেই স্লোগানের জবাব হিসেবেই বিজেপির এই বার্তা।

বিজ্ঞাপন

মমতার প্রতিক্রিয়া ও অভিযোগ:

ভোট গণনায় পিছিয়ে পড়ার পর দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, গণনা প্রক্রিয়ায় অনিয়ম চলছে এবং পরিকল্পিতভাবে ফলাফল উপস্থাপন করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো প্রার্থী বা গণনাকেন্দ্রের এজেন্টকে কেন্দ্র না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, কিছু জায়গায় গণনা বন্ধ রাখা হয়েছে এবং কিছু ইভিএমে অসঙ্গতি পাওয়া গেছে।

মমতা আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের মাধ্যমে তৃণমূলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম ঘটছে।

বিজ্ঞাপন

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, এখনই হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে। তার ভাষায়, এখন মাত্র কয়েক রাউন্ড গণনা হয়েছে, আরও বহু রাউন্ড বাকি আছে। শেষ পর্যন্ত ফল বদলাবে। নিশ্চিন্তে থাকুন, আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

সূত্র: আনন্দবাজার

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD