Logo

বিধানসভা নির্বাচন : কেরালায় কংগ্রেসের দাপট, কোণঠাসা বিজেপি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ১৬:৫২
বিধানসভা নির্বাচন : কেরালায় কংগ্রেসের দাপট, কোণঠাসা বিজেপি
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। প্রাপ্ত সর্বশেষ তথ্য বলছে, ক্ষমতাসীন সিপিএমকে বড় ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। অন্যদিকে পশ্চিমবঙ্গ ও আসামে ভালো ফলের ধারা থাকলেও কেরালায় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে বিজেপি।

বিজ্ঞাপন

কেরালা বিধানসভার মোট আসন সংখ্যা ১৪০। ২০১৬ সাল থেকে রাজ্যটি শাসন করে আসছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) বা সিপিএম। তবে এবারের গণনার প্রবণতা বলছে, সেই ধারাবাহিকতায় পরিবর্তনের আভাস মিলছে।

গত এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেরালা, আসাম, তামিলনাড়ু ও পদুচেরিতে ৯ এপ্রিল ভোটগ্রহণ হয়, আর পশ্চিমবঙ্গে ভোট হয় ২৩ ও ২৯ এপ্রিল। কেরালায় স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা (বাংলাদেশ সময় সকাল ৭টা) থেকে ভোট গণনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এ নির্বাচনে মূল লড়াই হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট এবং সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোটের মধ্যে। বিজেপি এখানে তেমন প্রভাব রাখতে পারেনি।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৪০টি আসনের মধ্যে ইউডিএফ এগিয়ে রয়েছে ৯৯টিতে, এলডিএফ ৩৫টিতে এবং বিজেপি মাত্র ২টিতে। বাকি ৪টি আসনে এগিয়ে আছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

বিজ্ঞাপন

কেরালায় সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ৭১টি আসন। বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট এককভাবে সরকার গঠনের দিকে এগোচ্ছে। এতে সিপিএমকে বিরোধী দলে যেতে হতে পারে এবং বিজেপির উপস্থিতি সীমিত পর্যায়েই থাকবে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD