Logo

বিজেপি বললেন ‘খেলা শেষ’, মমতার পাল্টা জবাব ‘মিথ্যা ন্যারেটিভ’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ১৭:৩৬
বিজেপি বললেন ‘খেলা শেষ’, মমতার পাল্টা জবাব ‘মিথ্যা ন্যারেটিভ’
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষের দিকে, এমন সময় ‘খেলা শেষ’ দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলের রাজ্য ইউনিট এ বার্তা দেয়। তবে এ দাবিকে ‘মিথ্যা ন্যারেটিভ’ বলে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

বিজ্ঞাপন

তিনি দলীয় প্রার্থী ও সমর্থকদের ধৈর্য ধরে গণনাকেন্দ্রে থাকার আহ্বান জানিয়ে বলেন, বিজেপির এগিয়ে থাকার যে চিত্র দেখানো হচ্ছে, তা একটি পরিকল্পিত কৌশলের অংশ হতে পারে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপি বেশ এগিয়ে। তবে অনেক আসনে ব্যবধান খুব কম থাকায় শেষ ফলাফল বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব আসনে লড়াই হাড্ডাহাড্ডি, তার বেশিরভাগই ভবানীপুর ও কলকাতা অঞ্চলে। এসব জায়গায় এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছেন মমতা।

ভিডিও বার্তায় মমতা দাবি করেন, তৃণমূল এখনো বিপুলসংখ্যক আসনে এগিয়ে রয়েছে, কিন্তু সে তথ্য যথাযথভাবে প্রকাশ করা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, কিছু কেন্দ্রে কয়েক রাউন্ড গণনার পরই প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়েছে এবং কল্যাণীতে ত্রুটিপূর্ণ গণনা যন্ত্রও শনাক্ত করা হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় দলীয় কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

সমর্থকদের উদ্দেশে শান্ত থাকার আহ্বান জানিয়ে মমতা বলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে এবং ফলাফল না আসা পর্যন্ত আশা হারানো যাবে না।

সূত্র: দ্য টেলিগ্রাফ অনলাইন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD