ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় সহিংসতা

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এতে একাধিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ভাঙচুর ও হামলার খবর পাওয়া যায়।
উত্তর ২৪ পরগনার কামারহাটিতে তৃণমূলের দখলে থাকা এলাকায় অটো ইউনিয়নের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। খরদহ আসনে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর তৃণমূলের একাধিক পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে।
বিজ্ঞাপন
ব্যারাকপুরের গণনা কেন্দ্রে নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্ক ভট্টাচার্যের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, গণনা কেন্দ্রের ভেতরে তাকে মারধর করা হয়।
এছাড়া ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূলের পরাজিত প্রার্থী ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর দিকে “চোর চোর” স্লোগান দেওয়া হয় এবং গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে কাদা ছোড়ার ঘটনাও ঘটে।
জগদ্দল আসনের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। একই এলাকায় তৃণমূলের কয়েকটি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় এক তৃণমূল কর্মীর দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অন্যদিকে মুর্শিদাবাদে সিপিআইএমের এক পোলিং এজেন্ট হামলার শিকার হয়েছেন।
সূত্র: আনন্দবাজার








