শুভেন্দু ও মমতার মোবাইল ফোন জব্দ করলো নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করেছে দেশটির নির্বাচন কমিশন। ভোট গণনা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। বিকেলে ভবানীপুরের সাখাওয়াত নামের একটি গণনা কেন্দ্রে যান মমতা। একই সময়ে সেখানে উপস্থিত হন শুভেন্দু অধিকারীও। এ সময় তাদের কাছে মোবাইল ফোন থাকায় নির্বাচন কমিশনের নির্দেশে সেগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় আরও জানা গেছে, ওই কেন্দ্রে মমতার ভাইপো অভিষেকও প্রবেশ করেছিলেন। তবে তিনি সংশ্লিষ্ট প্রার্থী বা এজেন্ট না হওয়ায় তাকে কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এদিকে ভোট গণনা ঘিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও ঘটেছে। আসানসোলের জামুরিয়ায় তৃণমূলের একটি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
কোচবিহারের দিনহাটায় গণনা কেন্দ্রের সামনে দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আসানসোলে ভোট গণনা এজেন্টদের মধ্যেও হাতাহাতির ঘটনা ঘটে, এতে কয়েকটি স্থাপনা ভাঙচুর হয়। পরে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
সূত্র: আনন্দবাজার








