Logo

মমতার শাসনের ইতি: পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করছে বিজেপি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মে, ২০২৬, ২০:৪৪
মমতার শাসনের ইতি: পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করছে বিজেপি
ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবারের বিধানসভা নির্বাচন বড় ধাক্কা হয়ে এসেছে। ২০১১ সাল থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এই নেতা দীর্ঘদিন ধরে ‘বাংলার ঘরের মেয়ে’ পরিচয়ে জনপ্রিয়তা ধরে রেখেছিলেন। তবে নির্বাচনের ফলাফল সেই অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এখন পর্যন্ত ১৯৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে মমতার তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৮৯টি আসনে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতার মূল শক্তি ছিল জনকল্যাণমুখী নীতি ও প্রকল্প। নারী ভাতা, বেকার সহায়তা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে একটি মানবিক মুখ হিসেবে পরিচিতি পান। এই অবস্থান তাকে জনসমর্থনের পাশাপাশি ব্যক্তিগত আবেগের জায়গাও তৈরি করে দেয়।

বিজ্ঞাপন

তবে এবারের ভোটের চিত্র বলছে, সেই সমর্থনে ভাঙন ধরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময়ের শাসনে জমে থাকা অসন্তোষ এবার ভোটের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

এবারের ফলাফল যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য এটি হবে প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ। রাজনৈতিক মহলে এটিকে ‘পদ্মফুলের উত্থান’ হিসেবে দেখা হচ্ছে।

যেখানে এক সময় মমতার মানবিক ইমেজ ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, সেখানে এখন প্রশাসন, সংগঠন এবং মাঠপর্যায়ের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আবারও নতুন সমীকরণের দিকে এগোচ্ছে—যেখানে আবেগের জায়গা ধীরে ধীরে জায়গা ছাড়ছে হিসাব-নিকাশের রাজনীতিকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD