Logo

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মে, ২০২৬, ১৪:২৯
ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিন জাহাজে হামলা চালানো হলে ইরানকে “পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে”।

বিজ্ঞাপন

পারস্য উপসাগরে আটকে পড়া নাবিকসহ শত শত জাহাজকে সহায়তায় যুক্তরাষ্ট্র সোমবার একটি অভিযান শুরু করে। এই পরিস্থিতিতে অঞ্চলটিতে নতুন করে যুদ্ধাবস্থার শঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বা অবরোধ পুনর্বহালের চেষ্টা করছে—যা বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। তবে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের সাতটি ছোট নৌকা ধ্বংস করেছে এবং ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। যদিও এসব দাবি ইরান অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

বর্তমানে ওই অঞ্চলে ৮০০টির বেশি জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক আটকে আছে বলে জানানো হয়েছে।

সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প চলমান নৌ অভিযানকে যুক্তরাষ্ট্রের অন্যতম সফল সামরিক মহড়া হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা সাম্প্রতিক আলোচনায় আগের চেয়ে বেশি নমনীয় মনোভাব দেখাচ্ছেন।

মার্কিন অস্ত্রভাণ্ডার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এখন আগের চেয়ে বেশি এবং উন্নত মানের অস্ত্র রয়েছে। প্রয়োজনে এগুলো ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

এর আগেও এপ্রিল মাসে হরমুজ প্রণালি ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়ে ট্রাম্প বলেছিলেন, দাবি না মানলে “একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে”—যা তখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD