রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকায় নতুন করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলমান যুদ্ধে ইউক্রেন ক্রমাগত ভূখণ্ড হারাচ্ছে।
বিজ্ঞাপন
একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, যুদ্ধ বন্ধে বিভিন্ন সময় আলোচনা হলেও তা কার্যকর ফল দেয়নি। একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-কে ‘চতুর ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পশ্চিমা সামরিক জোট ন্যাটো-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্র এই সংঘাতের একটি কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের খেরসন, ঝাপোরঝিয়া এবং দনবাস অঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্কের অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে গেছে। এর আগে ২০১৪ সালে রাশিয়া সামরিক অভিযানের মাধ্যমে ক্রিমিয়া দখল করে এবং পরে সেটিকে নিজেদের ভূখণ্ডে যুক্ত করে।
আরও পড়ুন: বিজেপির জয় অনৈতিক: মমতা
দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হতাহতের সংখ্যাও বাড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এতে হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছে উভয় পক্ষেই।








