Logo

সংযুক্ত আরব আমিরাতের বন্দরে আগুন, যুক্তরাষ্ট্রকে দুষছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মে, ২০২৬, ১৭:২৩
সংযুক্ত আরব আমিরাতের বন্দরে আগুন, যুক্তরাষ্ট্রকে দুষছে ইরান
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর-এ ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান। বরং এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের ‘সামরিক দুঃসাহসিকতা’কে দায়ী করেছে দেশটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তেল স্থাপনায় হামলার কোনো পরিকল্পনা তাদের ছিল না। তার দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির সংরক্ষিত জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের পথ তৈরি করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছে।

ওই কর্মকর্তা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহির মুখে পড়তে হবে এবং কূটনৈতিক প্রক্রিয়ার বদলে শক্তি প্রয়োগের প্রবণতা বন্ধ করতে হবে। তার মতে, এই অঞ্চলে সামরিক তৎপরতা বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি ঘিরে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। তিনি সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পদক্ষেপ নৌ-নিরাপত্তা ও জ্বালানি পরিবহনকে ঝুঁকির মুখে ফেলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন ও নৌ অবরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে এই অবস্থার পরিবর্তন ঘটবে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলমান উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে একাধিক সামরিক পদক্ষেপ, পাল্টা হামলা এবং হরমুজ প্রণালিতে বিধিনিষেধ আরোপের ঘটনায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD