Logo

উত্তেজনার মধ্যে চীন যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মে, ২০২৬, ১৮:০৫
উত্তেজনার মধ্যে চীন যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে আব্বাস আরাঘচি মঙ্গলবার (৫ মে) চীন সফরে যাচ্ছেন। চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে মনে করছে ইরান।

বিজ্ঞাপন

দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই বেইজিং সফর করছেন আরাঘচি। সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রস্তাব ঘিরে আলোচনা করতে পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ধারাবাহিক এই সফরগুলোকে আন্তর্জাতিক সমন্বয় জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জেনেভায় আলোচনা চলাকালে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথবাহিনী। এতে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। একই দিনে মিনাব শহরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলায় বহু শিক্ষার্থী প্রাণ হারায়, যা ইরান যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দেয়।

পরবর্তীতে পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায় তেহরান। পরে ইরানের প্রস্তাবের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল তা কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে আলোচনা অগ্রগতি না হওয়ায় ১৩ এপ্রিল হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপ করা হয় এবং পরবর্তীতে যুদ্ধবিরতির সময় আরও বাড়ানো হয়।

বিজ্ঞাপন

ইরানের সংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে ৩ হাজার ৩৮০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ, যার মধ্যে চিকিৎসাকর্মীরাও রয়েছেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD