Logo

যুদ্ধবিরতি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকারের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মে, ২০২৬, ১৮:১৮
যুদ্ধবিরতি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকারের
ছবি: সংগৃহীত

মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হরমুজ প্রণালিতে নৌপরিবহন ও জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলছে। বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিবিসির বরাতে জানা যায়, সোমবার ফারসি ভাষায় এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন ও নৌঅবরোধের মাধ্যমে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা ও জ্বালানি পরিবহন ব্যবস্থাকে বিপর্যস্ত করছে। তবে তিনি দাবি করেন, এই পদক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত করা যুক্তরাষ্ট্রের জন্য সহনীয় নয়, এবং ইরান এখনো পূর্ণ প্রতিক্রিয়া শুরুই করেনি।

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। একই সঙ্গে তিনি ইরানকে “মানচিত্র থেকে মুছে ফেলার” হুঁশিয়ারিও দেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

পারস্য উপসাগরে নাবিকসহ শত শত জাহাজ আটকে পড়ার ঘটনায় যুক্তরাষ্ট্র একটি বিশেষ অভিযান শুরু করেছে। এতে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বেড়েছে এবং পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা ইরানের কিছু সামরিক নৌযান ধ্বংস করেছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে এসব দাবি ইরান অস্বীকার করেছে।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD