Logo

আমি পদত্যাগ করবো না, বললেন মমতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ১৮:৪৮
আমি পদত্যাগ করবো না, বললেন মমতা
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও তিনি অভিযোগ তুলেছেন, ভোটে ব্যাপক কারচুপি হয়েছে এবং ফলাফল “চুরি” করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার কলকাতায় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচনে অন্তত শতাধিক আসনে অনিয়ম হয়েছে। তার ভাষায়, এই নির্বাচনে “লুটপাটের মাধ্যমে ফল বদলে দেওয়া হয়েছে”।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মমতার এই অবস্থানের কারণে রাজ্যে রাজনৈতিক ও সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচনের ফল প্রকাশের পরপরই এক ভিডিও বার্তায় মমতা ‘বাঘের মতো লড়াই’ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, তিনি পরাজিত হননি, বরং ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার তিনি আরও বলেন, “আমি পদত্যাগ করবো না, রাজভবনেও যাব না।” তাঁর এই অবস্থানকে কেন্দ্র করে প্রশাসনিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারির আলোচনা উঠলেও নির্বাচন কমিশনের প্রক্রিয়ার ওপর অনেক কিছু নির্ভর করছে। বিধানসভার মেয়াদ শেষ হতে বাকি মাত্র কয়েক দিন থাকায় দ্রুত সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে।

মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজশে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে এবং এটি গণতন্ত্রের জন্য উদ্বেগজনক সংকেত।

তিনি দাবি করেন, ভোটের সময় একটি কেন্দ্রে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং নিরাপত্তা বাহিনীর আচরণও ছিল অনুচিত।

বিজ্ঞাপন

এদিকে, বিরোধী রাজনৈতিক শিবির থেকে বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে মমতার পাশে দাঁড়িয়ে অভিযোগ করেন, ভোট ব্যবস্থায় অনিয়মের বিষয়টি গণতন্ত্রের জন্য বড় হুমকি।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD